Homeখেলাধুলাফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপে-বেনজেমা

একজন দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, আরেকজন দুরন্ত পারফরম্যান্সের পরও একটুর জন্য পারেননি। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপে-দুজনই জায়গা পেলেন ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায়।তাদের সঙ্গে আছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী করিম বেনজেমা। বিশ্বকাপে চোটের জন্য খেলতে না পারলেও গত বছর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা।

২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১৪ জন খেলোয়াড় মনোনীত করেছিলেন বিশেষজ্ঞরা।তার মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ ও অধিনায়ক, সাংবাদিক এবং ফিফার ওয়েবসাইটে দেওয়া ফুটবলপ্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম শুক্রবার ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। কার হাতে উঠবে ঝকঝকে ট্রফিটা, সেটাই এখন দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments