এস এম আলম, ১১ ফেব্রুয়ারি : সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে পাবনা মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। পাবনা মেডিকেল কলেজ মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ জেড এম মোস্তাক হোসেন বিশেষ অতিথি ছিলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার রুস্তম আলী আহমেদ ও রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ারুল কাদের। সভায় সভাপতিত্ব করেন পাবনা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মোহাম্মদ ওবায়দুল্লাহ ইবনে আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতা পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডা. গোলজার হোসেন,সাবেক অধ্যক্ষ পাবনা মেডিকেল কলেজ ডা. রিয়াজুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি পাবনা মেডিকেল কলেজ ডা. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবু মো: শাফিকুল হাসান, পাবনা মেডিকেল কলেজের গাইনি ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহীন ফেরদৌস শানু, পাবনা মেডিকেল কলেজের গাইনি ও প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক ডা. নার্গিস সুলতানা, সহকারী রেজিস্টার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ডা. আমিন আহমেদ খান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরোয়ার জাহান। সভায় বক্তারা চিকিৎসকদের মানবিক বোধ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান

