Homeজেলা সংবাদরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো: সাহাবুদ্দিন চুপ্পুর নিজ জেলায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আনন্দ...

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো: সাহাবুদ্দিন চুপ্পুর নিজ জেলায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরন

এস এম আলম, ১৫ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো: সাহাবুদ্দিন চুপ্পুর নিজ জেলা পাবনায় আনন্দ মিছিল, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরন করেছে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব। সভায় একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধারা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নব নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দীর্ঘ জীবন কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments