এস এম আলম, ১৭ এপ্রিল: পাবনায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, প্রেসক্লাবেরবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

