এস এম আলম, ২৪ এপ্রিল: নব নির্বাচিত রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন চুপ্পুর শপথ গ্রহনের দিন তার নিজ জেলা পাবনায় বিরাজ করছে উৎসব মুখোর পরিবেশ। সকালে রাষ্ট্রপতির জন্মস্থান জুবলী ট্যাংক পাড়ায় শাহাব উদ্দিন চুপ্পু বিনোদন পার্কে এলাকা বাসীর উদ্যোগে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত শপথ অনুষ্ঠান প্রদর্শন, দোয়া মাহফিল এবং মিষ্টি বিতরন করা হয়। স্থানীয়রা পাবনার এই কৃতি সন্তানকে রাষ্ট্রপতির দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।




