Homeফিচার সংবাদপাবনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস অনুষ্ঠিত

পাবনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস অনুষ্ঠিত

এস এম আলম, ২৬ এপ্রিল: পাবনায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান ও বিআরটিএ’র সহকারী পরিচালক মো: আব্দুল হালিম। এছাড়া র‍্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসার সহ সাংবাদিকবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments