Homeজাতীয়২২৫ কোটি ডলার ঋণ দিলো বিশ্বব্যাংক

২২৫ কোটি ডলার ঋণ দিলো বিশ্বব্যাংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ২২৫ দশমিক ৩৪৫ কোটি মার্কিন ডলারের পাঁচটি চুক্তি সই হয়েছে।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এ অর্থায়ন চুক্তি সমূহে স্বাক্ষর করেন।বর্তমান বাজারমূল্য ধরে (প্রতি ডলার ১০৬ টাকা) বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৮৮৬ কোটি ৫৭ লাখ টাকা।

এসময় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসকে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে ছবিটি তুলে দেন শেখ হাসিনা।বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর উদযাপন উপলক্ষে এদিন সকাল থেকে বিশ্বব্যাংক সদর দপ্তরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন ওয়াশিংটন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments