এস এম আলম, ১৬ মে: মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন বলেছেন, গনতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। তিনি বলেন অতিতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, দেশের ভাবমুর্ত খুন্নের অপচেষ্টা করা হয়েছে, সব ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। বিকেলে পাবনার ঐতিহাসিক সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে মহামান্য রাষ্ট্রপতিকে দেয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলামের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট শামসুল হক টুকু, মোকবুল হোসেন এমপি, গোলাম ফারুক প্রিন্স এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নুরুজ্জামান বিশ্বাস এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন, আব্দুল মতীন খান, ড. আব্দুল আলিম সহ স্থানীয় বিশিষ্টজনেরা। এসময় উপস্থিত ছিলেন বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। মহামান্য রাষ্ট্রপতি জানান আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-পাবনা সরাসারি রেল চলবে।


