এস এম আলম, ২২ মে: পাবনায় শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ। বিকেলে এ সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন। পরে শহরের উপজেলা ভুমি অফিস থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। এসময় উপস্থিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার সহ ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। ২২ থেকে ২৮ মে পর্যন্ত এ সপ্তাহের প্রথম দিন আজ ৮৯ জনকে দেয়া হয় ভুমিসেবা।

