এস এম আলম, ৫ জুন: উৎসব মুখোর পরিবেশে পাবনায় পালিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস। সকলে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যা¤পাসে বের হয় বিশাল এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদের চেয়ারম্যান ড. মো: আফতাব আলী শেখ। বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. কে এম সালাহ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ২০ জন গবেষক। এছাড়া ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়।

