Homeজাতীয়রাষ্ট্রপতি হজ পালনে সৌদি আরব যাচ্ছেন শুক্রবার

রাষ্ট্রপতি হজ পালনে সৌদি আরব যাচ্ছেন শুক্রবার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরবে যাচ্ছেন। রাষ্ট্রপ্রধানের সঙ্গে যাচ্ছেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গী।শুক্রবার (২৩ জুন) দুপুরে তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা করবেন।

বুধবার (২১ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। জয়নাল আবেদীন আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করবেন।

সময়সূচি অনুযায়ী- বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) জেদ্দায় অবতরণ করবেন রাষ্ট্রপ্রধান। সেখানে অবস্থানকালে তিনি আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাষ্ট্রপতি আগামী ১ জুলাই মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর মাজার জিয়ারতের জন্য মদিনায় যাবেন।সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি বিমানে আগামী ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments