Homeফিচার সংবাদপাবনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কতৃপক্ষের ভুমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কতৃপক্ষের ভুমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

এস এম আলম, ২১ জুন : স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য কতৃপক্ষের ভুমিকা নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালা। সকালে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, পাবনা চেম্বার অব কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার শাকিলুজ্জামান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুারো প্রধান উৎপল মির্জা ও হোটেল মালিক সমিতির সেক্রেটারি সাজ্জাদ হোসেন বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সহ-সভাপতি শহিদুর রহমান শহীদ, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোরশেদ বাবলা, বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, আরটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। কর্মশালায় সাংবাদিক, ব্যবসায়ী, কৃষিবিদ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments