এস এম আলম, ২২ জুন: নিরাপদ ও স্বাস্থ্য সম্মত খাদ্য প্রস্তুতে প্রতিশ্রুতি বদ্ধ বনলতা চাইনিজ রেস্টুরেন্ট। সকালে বনলতা কফিশপ ও চাইনিজ রেস্টুরেন্টের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান বনলতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মালেক। সকালে স্থানীয় বনলতা চাইনিজ রেস্টরেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ মাসুদ আলম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার পাবনা সদর সার্কেল ডি এম বেনজির ও ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকী, বনলতা গ্রুপের পরিচালক মাসুদ রানা খোকন, চাপাবিবি মসজিদের মোতয়াল আলহাজ্ব হারুন-অর রশিদ খান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো প্রধান ও পাবনা প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি উৎপল মির্জা, পাবনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও চ্যানেল আই প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, বাংলা টিভির জেলা প্রতিনিধি ও নতুন চোখ পত্রিকার প্রকাশক এস এম আলম, হোটেল মালিক সমিতির সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন প্রামানিক বাচ্চু, পাবনা বিসিডিএস এর সভাপতি এফ এম হুমায়ুন কবির খোকন, বনলতার মহাব্যবস্থাপক তামিমুল ইসলাম, জিটিভির জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রবীর কুমার সাহা সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। পরে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন, চাঁপা বিবি মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো: সিগ্গাত উল্লাহ।



