Homeজেলা সংবাদপাবনায় স্কয়ার ফার্মার সৌজন্যে বিশ্ব শ্বেতী দিবস অনুষ্ঠিত

পাবনায় স্কয়ার ফার্মার সৌজন্যে বিশ্ব শ্বেতী দিবস অনুষ্ঠিত

এস এম আলম, ২৫ জুন: পাবনায় স্কয়ার ফার্মার সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব শ্বেতী দিবস। এ উপলক্ষে সকালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটি র‌্যালী বের হয়। পরে হাসপাতাল অডিরিয়মে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবাইদুল­াহ ইবনে আলী। মেডিক্যাল কলেজের চর্ম রোগ বিভাগের প্রধান অখতারুল আলম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক ডা. শাফিকুল হাসান ও পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. সালেহ মোহম্মদ আলী। সভায় বক্তারা জানান, শ্বেতী কোন ছোঁয়াচে রোগ নয়। সুতরাং শ্বেতী রোগীদের সাথে খাওয়া-দাওয়া বা সামজিক ও পারিবারিক মেলা মেশায় কোন বিধি নিষেধ নেই। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ডা. মনিরুজ্জামান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments