Homeজাতীয়সোমবার চলছে ৫৫ জোড়া ট্রেন

সোমবার চলছে ৫৫ জোড়া ট্রেন

ঈদুল আজহা উপলক্ষে গত শনিবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। ওইদিন সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়। সোমবার ঈদযাত্রার তৃতীয় দিন। এদিন আন্তঃনগর, লোকাল এবং দুটি ঈদ স্পেশাল মিলে ৫৫ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।এবারও ঈদযাত্রায় আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে মোট আসনের ২৫ শতাংশ। ঢাকা, ঢাকা ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন থেকে এসব টিকিট পাওয়া যাবে। শুধু যাত্রা শুরুর দিন আসনবিহীন টিকিট স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে।রেল কর্তৃপক্ষ জানায়, ঈদে সোমবার ৫৫ জোড়া ট্রেন চলছে। এসব ট্রেনের মধ্যে লোকাল ও আন্তনগর ট্রেন ৫২ জোড়া আর তিন জোড়া স্পেশাল ট্রেন চালু থাকবে। সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ স্পেশাল ঢাকা-লালমনি এক্সপ্রেস ছেড়ে যাবে। আর অন্য দুটি স্পেশাল ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।সরেজমিনে দেখা গেছে, এদিন সকাল থেকে কমলাপুর থেকে নির্দিষ্ট সময়ে সব ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। সকাল ৬টায় ধূমকেতু এক্সপ্রেস, সকাল ৬টা ২০ মিনিটে পারাবাত এক্সপ্রেস, ৬টা ৪০ মিনিটে নীলসাগর এক্সপ্রেস, সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস, ৭টা ১৫ মিনিটে এগারো সিন্ধুর প্রভাতী এক্সপ্রেস, ৭টা ৩০ মিনিটে তিস্তা এক্সপ্রেস, ৭টা ৪৫ মিনিটে মহানগর প্রভাতী এক্সপ্রেস এবং ৮টা ১৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকা ছেড়েছে।এবার ঈদযাত্রায় ঢাকা থেকে আন্তঃনগর, লোকাল মিলে ট্রেনে প্রতিদিন প্রায় ৫০ হাজারের বেশি যাত্রী ঢাকা ছাড়বে। এর আগে গত ১৪ জুন থেকে আন্তনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী ১৪ জুন দেওয়া হয় ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হয় ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হয় ২৮ জুনের অগ্রিম টিকিট।একইভাবে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয় ২২ জুন থেকে। সেই হিসেবে ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হচ্ছে ফিরতি ট্রেনের টিকিট।এবার ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে দেওয়া হলেও টিকিট বিক্রিতে কিছুটা পরিবর্তন আনা হয়। অনলাইনে দুই ভাগে দেওয়া হয় অগ্রিম টিকিট। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যায় সকাল ৮টা থেকে। আর দুপুর ১২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হয়। ঈদুল আজহায় এবার বিভিন্ন রুটে মোট আট জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে রেল কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments