Homeআন্তর্জাতিকমোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দিলো মিশর

মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব দিলো মিশর

মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব ‘অর্ডার অব দ্য নাইল’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি মোদীর গলায় এ খেতাব পরিয়ে দেন। গত ২৬ বছরের মধ্যে নরেন্দ্র মোদীই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিপক্ষীয় সফরে মিশর গেছেন।এর আগে, দিনের শুরুতে মিশরের এগারো শতকের আল-হাকিম মসজিদ ও কায়োর হেলিওপোলিস কমনওয়েলথ যুদ্ধ সমাধি ও স্মৃতিস্তম্ভ দেখতে যান ভারতীয় প্রধানমন্ত্রী। পরে তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠক করেন।

মিসরের প্রেসিডেন্ট আল সিসি সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী।ভারতীয় প্রধানমন্ত্রী মোদী মিসরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত এক হাজারেরও বেশি বছরের পুরোনো আল-হাকিম মসজিদের নির্মাণশৈলির প্রশংসা করেন। ১৩ হাজার ৫৬০ বর্গমিটার বিস্তৃত মসজিদটি ভারতের দাউদি বোহরা কমিউনিটির সহায়তায় কিছুটা পুননির্মাণ ও সংস্করণ করা হয়। ১৯৭০ সালে সংস্কারের পর এখন পর্যন্ত এ কমিউনিটিই মসজিদটির দেখভালের দায়িত্বে রয়েছে।

মিশরে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্তে বলেছেন, দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে মোদীর গভীর সম্পর্ক রয়েছে। কারণ তাদের অনেকেই ভারতের গুজরাটে বসবাস করেন।অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী যে যুদ্ধ সমাধিতে গিয়েছিলেন সেখানে চার হাজার ভারতীয় সেনার স্মরণে স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে মিশর ও ফিলিস্তিনে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments