আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। আর ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ।আসন্ন বিশ্বকাপে ভারতের মোট ছয়টি ভেন্যুতে গ্রুপপর্বের ৯টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এর মধ্যে দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, ধর্মশালা ও পুনেতে। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে।
২৮ অক্টোবর বাছাইপর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে একটি ম্যাচ আছে বাংলাদেশের। কলকাতার ইডেন গার্ডেনে এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়ের।বাছাই পেরিয়ে আসা আরেকটি দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ৬ নভেম্বর দিল্লিতে। সে ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হওয়ার জোর সম্ভাবনা শ্রীলঙ্কার।বাংলাদেশের শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হবে দিনে, শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায়। বাকি ম্যাচগুলো দিবারাত্রির, যেগুলো শুরু হবে বেলা আড়াইটায়।
