এস এম আলম, ২৯ জুন: পাবনায় পবিত্র ঈদ উল আযহা-র ঈদের নামায অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন ঈদগাহ মাঠে এবং বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয় কাচারী জামে মসজিদে। এছাড়াও পুলিশ লাইন মসজিদ, পাবনা আরিফপুর সদর গোরস্থান মাঠ, পাবনা জেলা স্কুল মাঠ সহ বিভিন্ন মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ পরবর্তী পাবনা আরিফপুর সদর গোরস্থানে কবর জিয়ারত করা হয়। কাচারী জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। নামাজ পরবর্তী পশু কোরবানী করা হয়।

