Homeআন্তর্জাতিকবেসরকারি কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াচ্ছে ফিলিপাইন

বেসরকারি কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াচ্ছে ফিলিপাইন

রাজধানী অঞ্চলের বেসরকারিখাতের কর্মীদের ন্যূনতম মজুরি বাড়াতে যাচ্ছে ফিলিপাইন। ১৬ জুলাই থেকে যা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৯ জুন) দেশটির শ্রম বিভাগ এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির মজুরি সংস্থা দৈনিক ন্যূনতম মজুরিতে ৪০ পেসো (স্থানীয় মুদ্রা) বৃদ্ধির জন্য একটি আঞ্চলিক বোর্ডের আদেশকে সমর্থন করেছে। এই বৃদ্ধিতে সরাসরি ১১ লাখ ন্যূনতম মজুরি উপার্জনকারী উপকৃত হবে।এদিকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের শতকরা পাঁচ ভাগ বিশেষ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানা গেছে।সরকারি কর্মচারীরা সাধারণভাবেই ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট) পাওয়ার কথা। এখন যোগ হবে আরও ৫ শতাংশ। অর্থাৎ আগামী ১ জুলাই থেকে মূল বেতনের ১০ শতাংশ টাকা পাবেন বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।প্রধানমন্ত্রী সংসদে বলেন, সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ প্রণোদনা হিসাবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি, অর্থমন্ত্রী এ বিষয়টি গ্রহণ করবেন। আমরা ৫ শতাংশ মূল বেতন বিশেষ প্রণোদনা হিসাবে তাদের দেবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments