গত ফেব্রুয়ারিতেই ফিফা জানিয়েছিল, প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের আয়োজক হতে চলেছে সৌদি আরব। এবার আরবের কোন মাঠে খেলা হবে, চূড়ান্ত করা হলো ভেন্যুও। ২০২৩ ক্লাব বিশ্বকাপের আসর বসবে জেদ্দায়।গত সপ্তাহে ফিফার একটি প্রতিনিধি দল জেদ্দা সফরে এসেছিল। তার পরেই তারা ভেন্যু হিসেবে এই শহরের নাম চূড়ান্তভাবে ঘোষণা করে দিলো। ক্লাব বিশ্বকাপের এটি ২০তম আসর হতে চলেছে।
৬টি মহাদেশের ৭টি ক্লাবকে নিয়ে আয়োজন করা হবে এই আসরটি। আগামী ১২ ডিসেম্বর শুরু হবে এই আসর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।জেদ্দার দুটি মাঠে খেলা হবে। ক্লাব বিশ্বকাপের বর্তমান ফরম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্টটির আয়োজন করা হবে চার বছর অন্তর অন্তর। অনেকটা ফুটবল বিশ্বকাপের ধাঁচে।নতুন ফরম্যাটে ২০২৫ সালে প্রথম আসরটি খেলা হবে যুক্তরাষ্ট্রে। নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১-২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে এরইমধৌ্য চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এই আসরে খেলা নিশ্চিত করেছে।
