Homeখেলাধুলাশ্রীলঙ্কাকে হারাতে পারলো না ডাচরা

শ্রীলঙ্কাকে হারাতে পারলো না ডাচরা

৫০ ওভারে লক্ষ্য মাত্র ২১৪ রান। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারানোর ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররা। কিন্তু সেই ভিতের ওপর দাঁড়িয়ে জয় তুলে নিতে পারলো না নেদারল্যান্ডস।ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ ওভারে ১৯২ রানে অলআউট হয়েছে ডাচরা। বুলাওয়েতে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সপর্বের ম্যাচে নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দাসুন শানাকার দল।

রানের খাতা খোলার আগেই দুই ডাচ ওপেনার সাজঘরে ফেরেন। তবে রান তাড়ায় ভালোভাবেই এগোচ্ছিল নেদারল্যান্ডস। মারকুটে ফিফটি করে ওয়েসলে বারেসি (৫০ বলে ৫২) রানআউট হলে খেই হারানো শুরু হয় ডাচদের।আরেক সেট ব্যাটার বেস ডি লিডে আউট হন ৪১ করে। এরপর অধিনায়ক স্কট এডওয়ার্ডস একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে গেছেন। কিন্তু ৬৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে সঙ্গীর অভাবে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারেননি তিনি।

শ্রীলঙ্কার মাহিশ থিকসানা ৩টি আর ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন দুটি উইকেট।এর আগে ডাচ বোলারদের তোপে একশর আগে ৬টি আর ১৩১ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। ধনঞ্জয়া ডি সিলভা হাল ধরে দলকে বড় অসম্মান থেকে বাঁচিয়েছেন।ধনঞ্জয়া নিজে অবশ্য ফিরেছেন ৭টি রানের আক্ষেপ নিয়ে। একটুর জন্য সেঞ্চুরিটা হাতছাড়া হয়ে গেছে এই অলরাউন্ডারের। ৪৭.৪ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয় ২১৩ রানে।

বুলাওয়েতে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল শ্রীলঙ্কা। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন পাথুম নিশাঙ্কা। সেই যে শুরু, এরপর একে একে সাজঘরে ফিরেছেন কুশল মেন্ডিস (১০), সাদিরা সামারাবিক্রমা (১), চারিথ আসালাঙ্কারা (২)। ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।সেট হয়ে আউট হয়েছেন দিমুথ করুনারত্নে (৩৩)। ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমত দিশেহারা হয়ে পড়েছিল লঙ্কানরা। সেখান থেকে লোয়ার অর্ডারের ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০), মাহিথ থিকসানাকে (২৮) নিয়ে লড়াই করেছেন ধনঞ্জয়া।শেষ পর্যন্ত নবম ব্যাটার হিসেবে তিনি আউট হন ব্যক্তিগত ৯৩ রানে। ১১১ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে ২টি ছক্কা হাঁকান ধনঞ্জয়া।নেদারল্যান্ডসের দুই পেসার লগান ফন বিক আর বেস ডি লিড নেন ৩টি করে উইকেট। লেগস্পিনার সাকিব জুলফিকারের শিকার ২ উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments