Homeজেলা সংবাদপাবনা জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু

পাবনা জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্য সেবা শুরু

এস এম আলম, ৩ জুলাই: আজ থেকে পাবনা জেনারেল হাসপাতালে শুরু হয়েছে বৈকালিক স্বাস্থ্য সেবা। সকালে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল অডিটরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। হাসপাতালের সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ওবায়দুল্লাহ ইবনে আলী ও আবাসিক চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম। সরকারী বিধি মোতাবেক বিকেল থেকেই এ হাসপাতালে রোগী দেখবেন চিকিৎসকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments