Homeআন্তর্জাতিকইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান অর্জন করেছে পাবনা স্কয়ার হাই স্কুল...

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান অর্জন করেছে পাবনা স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী তাহিয়্যাত তাবাসসুম তানহা

এস এম আলম,৩ জুলাই: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাংগুয়েজ, ইমপাওয়ারমেন্ট ও লিডারশিপ অলিম্পিয়াডে বাংলাদেশের জন্য অসামান্য সম্মান অর্জন করেছে পাবনার মেয়ে ও পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী তাহিয়্যাত তাবাসসুম তানহা। গত ১ ও ২ জুলাই অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে ৩২ টি দেশের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। চার সদস্যের বাংলাদেশ দলে প্রথম স্থান অধিকার করে তাহিয়্যাত তাবাসসুম তানহা। এছাড়াও এ অলিম্পিয়াডে প্রথম রানার্স-আপ হয় ভারত এবং ২য় রানার্স-আপ হয় ভিয়েতনাম। তাহিয়্যাত তাবাসসুম তানহা স্কয়ার ফার্মার পাবনা প্লান্টের মহা-ব্যবস্থাপক মো: মিজানুর রহমানের কন্যা। তাঁর এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পাবনা স্কয়ার কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্কুলের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments