Homeখেলাধুলাআশা খানিকটা বাঁচিয়ে রেখেছে নেদারল্যান্ডস

আশা খানিকটা বাঁচিয়ে রেখেছে নেদারল্যান্ডস

বিশ্বকাপ বাছাই পর্বে হেভিওয়েট ওয়েস্ট ইন্ডিজের পতনের পর একটি জায়গা উন্মুক্ত হয়ে যায়। ভারত বিশ্বকাপে শ্রৗলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে যোগ্যতা অর্জন করবে কোন দেশটি, সেটাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।আপাতত সেই একটি স্থানে ঠাঁই নেয়ার লড়াই তীব্রতর। যদিও আজ সেটার যবনিকাপাত ঘটতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে যদি জিম্বাবুয়ে জিতে যায়, তাহলে শেষ দল হিসেবে তাদেরই ঠাঁই হবে ভারত বিশ্বকাপে। সে ক্ষেত্রে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সব আশা শেষ হয়ে যাবে।

এ মুহূর্তে সুপার সিক্সে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিম্বাবুয়ে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট স্কটল্যান্ডের। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নেদারল্যান্ডস।তবে আজ জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ড মাঠে নামার আগে নিজেদের কাজটা ভালোভাবেই সেরে রেখেছে নেদারল্যান্ডস। ওমানের বিপক্ষে তাদের বড় ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। বৃষ্টির কারণে খুব বড় না হলেও মোটামুটি বড় ব্যবধানে জয় পেয়েছে ডাচরা। সোমবার ওমানকে ডিএল মেথডে ৭৪ রানের ব্যবধানে হারিয়ে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রেখেছে নেদারল্যান্ডস।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরুর আগেই বৃষ্টির বাধা নেমে আসে। যে কারণে দুই দল থেকে ২টি করে মোট ৪ ওভার কেটে নেয়া হয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৬২ রানের বিশাল স্কোর গড়ে তোলে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং খেলেন ১১০ রানের অনবদ্য ইনিংস। এছাড়া ওয়েসলি বারেসি খেলেন ৯৭ রানের ইনিংস।

৩৯ রান করেন বাস ডি লিডি। ৩৫ রান আসে ম্যাক্স ও’দাউদের ব্যাট থেকে এবং ৩৩ রান করেন সাকিব জুলফিকার। ওমানের হয়ে বিলাল খান ৩ উইকেট নেন। ২ উইকেট নেন মোহাম্মদ নাদিম।জবাব দিতে নেমে আবারও বৃষ্টির কবলে পড়ে ওমান। যে কারণে তাদের কাছ থেকে আরও ৪ ওভার কেটে নেয়া হয়। মোট ৪৪ ওভারে তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২১ রান। আয়ান খানের ১০৫ রান সত্ত্বেও ৬ উইকেটে ২৪৬ রানে আটকে যায় ওমান। যে কারণে ৭৪ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা।আয়ান খান ছাড়াও ৪৬ রান করেন শোয়াইব খান। ২৫ রান করেন কাশ্যপ প্রজাপতি। নেদারল্যান্ডের হয়ে আরিয়ান ডাট নেন ৩ উইকেট। ২ উইকেট নেন রায়ান ক্লেইন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments