Homeখেলাধুলারেকর্ড গড়ে সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

রেকর্ড গড়ে সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

থাইল্যান্ডের ব্যাংককে ২৫তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ড গড়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।বৃহস্পতিবার বিকেলে তিনি ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের অতীত টাইমিংকে ছাড়িয়ে যান। তার আগের টাইমিং ছিল ১০.২৮ সেকেন্ড। গত বছর সেপ্টেম্বরে জাতীয় সামার মিটে তিনি দৌড়িয়েছিলেন ১০.২৮ সেকেন্ডে।

ইমরানুর যাতে ১০০ মিটারে ভালো করতে পারেন সে জন্য গতকাল (বুধবার) বাংলাদেশ অংশ নেয়নি ১০০ মিটার রিলেতে। ইমরানুরই চাননি ১০০ মিটার স্প্রিন্টের আগের দিন রিলেতে দৌড়াতে।ইমরানুরকে নিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পাশাপাশি ভালো টাইমিং করে অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন তিনি।শুক্রবার বিকেলে সেমিফাইনালে অংশ নেবেন বাংলাদেশের দ্রুততম মানব। ফাইনালে উঠলে সন্ধ্যায়ই দৌড়াতে হবে তাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments