Homeখেলাধুলাঅভিষেকেই জসওয়ালের সেঞ্চুরি

অভিষেকেই জসওয়ালের সেঞ্চুরি

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলেই মুগ্ধতা ছড়িয়েছিলেন জসস্বি জসওয়াল। টেস্ট ওপেনিংয়ে ভারতীয় দলের সমস্যা কাটাতে সেই জসওয়ালকেই সুযোগ দেয়া হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। সুযোগটা পেয়েই কাজে লাগিয়ে বসলেন ভারতীয় এই ওপেনার। আইপিএলের ফর্মকেই যেন তিনি টেনে নিয়ে গেলেন ডমিনিকার রোসেউর উইন্ডসর পার্কে।প্রথম ইনিংসেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিলো ১৫০ রানে। জবাব দিতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা আর জসস্বি জসওয়াল মিলে ভারতকে নিয়ে যান ক্যারিবীয়দের ধরাছোঁয়ার বাইরে। দুই ওপেনারের ব্যাটে গড়ে ওঠে ২২৯ রানের বিশাল জুটি।সেঞ্চুরির দেখা পেলেন দু’জনই। জসওয়াল এবং রোহিত শর্মা। দু’জনের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ৩১২। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৬২ রান এগিয়ে রয়েছে ভারতীয়রা।

রোহিত শর্মা ১০৩ রান করে আউট হয়ে গেলেও এখনও ব্যাট করে যাচ্ছেন জসওয়াল। দ্বিতীয় দিন শেষে তরুণ এই ওপেনারের ব্যাটে উঠেছে ১৪৩ রান। যদিও বল মোকাবেলা করেছেন তিনি ৩৫০টি। রোহিত ছাড়াও আউট হয়েছেন শুভমান গিল। ওয়ানডাউনে নেমে তিনি করেছেন মাত্র ৬ রান। ৩৬ রানে ব্যাট করছেন বিরাট কোহলি।

অভিষেক টেস্টে বুধবার টুপিটি জসস্বি জসওয়াল পেয়েছিলেন রোহিত শর্মার হাতে। বৃহস্পতিবার তার সঙ্গেই জুটি বেঁধে সেঞ্চুরির রেকর্ড গড়ে ফেললেন তিনি। মজার বিষয় হলো, এর আগে রোহিতও অভিষেক টেস্টে শতরান করেছিলেন। ৩৬ বছরের রোহিত দেখলেন ২১ বছরের তরুণ ওপেনার অভিষেক টেস্টে তার সঙ্গেই করলেন শতরান। আর তিনি উল্টো দিকে দাঁড়িয়ে জসওয়ালকে বাহবা দিচ্ছেন।এই ওয়েস্ট ইন্ডিজ় দলের পক্ষে ভারতকে কঠিন পরীক্ষার মুখে ফেলা তো দূরের কথা, কোনও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে মনে হচ্ছে না। ক্যারিবীয় দলের ন’জন ক্রিকেটার বল করেছেন ভারতীয়দের বিপক্ষে। ওপেনার ত্যাগনারায়ন চন্দরপল এবং উইকেটরক্ষক জসুয়া দ্য সিলভা শুধু বল করেননি।

ন’জন মিলেও ভারতের ব্যাটারদের কোনও সমস্যা তৈরি করতে পারেননি। দুই ওপেনার জসওয়াল এবং রোহিত ২২৯ রানের জুটি গড়েন। ২০০২ সালের পর এটাই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি। আগেরটি ছিল সঞ্জয় বাঙ্গার এবং বিরেন্দর শেবাগের (২০২)। রোহিত-জসওয়ালের জুটিতেই ভারত ৭৯ রানের লিড পেয়ে যায়।

রোহিত এর মধ্যে টেস্টে ৩৫০০ রানের গণ্ডি পার করলেন। সেঞ্চুরি করলেন ১০ম বার; কিন্তু তার পরেই ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা অ্যালিক আথানেজের নির্বিষ বলে রক্ষণ করতে গিয়ে গ্লাভসে লাগান। সেই বল একটু উঠে পাশেই পড়ছিল; কিন্তু উইকেটের পিছন জসুয়া লাফিয়ে এসে ক্যাচ ধরে নেন। ১০৩ রান করে ফিরতে হয় রোহিতকে।অন্য ওপেনার জসস্বি এখনও অপরাজিত, তিনি ১৭তম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। ভারতীয়দের মধ্যে প্রথম এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন।

এরপর যারা নিজের প্রথম টেস্টে শতরান করেছেন, তাদের মধ্যে রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, বিরেন্দর শেবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা প্রমুভ।২০২১ সালে অভিষেক হয় শ্রেয়াস আয়ারের। তিনিই শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তার আগে ২০১৮ সালে পৃথ্বী ’শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments