এস এম আলম, ৩০ জুলাই: মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো: রাকিবুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পাবনায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
RELATED ARTICLES
