এস এম আলম, ৩০ জুলাই: দেশব্যাপী ৫০ টি মডেল মসজিদের সাথে পাবনার ৩ টি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সদর উপজেলা বালইহালট মডেল মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার আকবর আলী মুনসী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, সদর এসি ল্যান্ড শওকত মেহেদী সেতু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ঈশ্বরদী ও বেড়া উপজেলাতেও দুটি মডেল মসজিদেরও ফলক উন্মোচন করা হয়।

