Homeজাতীয়সকাল থেকে ঢাকায় বৃষ্টি

সকাল থেকে ঢাকায় বৃষ্টি

বুধবার সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা বাতাস। সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ওঠায় এর প্রভাবে দেশের উপকূলীয়সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে।গভীর নিম্নচাপটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগর থেকে পটুয়াখালীর খেপুপাড়ার কাছ দিয়ে উপকূল অতিক্রম করে। এরপর এটি খুলনা অঞ্চলে অবস্থান করছিল। পরবর্তী সময়ে এটি আরও দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের দিকে চলে গেছে। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঢাকায় দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।এদিকে ঢাকায় বুধবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অফিস ও কর্মস্থলমুখী মানুষ। অনেককে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটতে দেখা গেছে। অনেকে আবার বৃষ্টিতে দাঁড়ানো ছিলেন বিভিন্ন ছাউনির নিচে।এছাড়া বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments