Homeজেলা সংবাদপাবনায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

পাবনায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

এস এম আলম, ৫ আগস্ট: পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “দুর্জয় পাবনায়” শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সিভিল সার্জন, জেলা পরিষদ, পৌরসভা সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। এছাড়া বিকেলে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন এবং শহীদ আমিন উদ্দিন ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments