এস এম আলম, ৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। বিকেলে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

