এস এম আলম, ৫ আগস্ট: পাবনায় রোটার্যাক্ট ক্লাব অব ইছামতি, রোটার্যাক্ট ক্লাব অব পাবনা, রোটার্যাক্ট ক্লাব অব পাবনা মেডিক্যাল কলেজ, ইন্টার্যাক্ট ক্লাব অব ইছামতি, ইন্টার্যাক্ট ক্লাব অব পাবনা এবং আর্লিএ্যাক্ট ক্লাব অব পদ্মার যৌথ উদ্যোগে পাবনায় অনুষ্ঠিত হয়েছে বিনামুল্যে স্বাস্থ্য ক্যাম্প। সকালে রাজাপুর পল্লীবাজারে অনুষ্ঠিত স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন মহিতন রহিমা ট্রাস্টের চেয়ারম্যান মিসেস আঞ্জুমান লাবনী চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলী হাসান। মহিতন রহিমা ট্রাস্টের সৌজন্যে ৫০০ জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
পাবনায় বিনামুল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
RELATED ARTICLES
