এস এম আলম, ৫ আগস্ট: পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “দুর্জয় পাবনায়” শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফয়সাল রহমান সহ গণপূর্ত অধিদপ্তরের সদস্যবৃন্দ।

