এস এম আলম, ৫ আগস্ট: পাবনায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী। এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ “দুর্জয় পাবনায়” শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ সহ সড়ক জনপথ অধিদপ্তরের সদস্যবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে সড়ক জনপথ অধিদপ্তরের শ্রদ্ধা নিবেদন
RELATED ARTICLES
