এস এম আলম, ৯ আগস্ট: চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ৫টি উপজেলায় আরো ৬৪৬টি জমিসহ ঘর বিতরনের মধ্য দিয়ে পাবনা জেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার বেড়া উপজেলার চাকলা আশ্রয় কেন্দ্রে সরাসরি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনূষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন দুই উপকারভোগী এবং জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি ¯িপকার এডভোকেট শামসুল হক টুকু, রাজশাহী বিভাগী কমিশনার ড. দেওয়ান মো: হুমায়ুন কবির, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, পাবনা জেলার সংসদ সদস্যগণ, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন দপ্তরের উর্ধ্বত্বন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



