এস এম আলম, ৯ আগস্ট: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মহীন অসহায় মানুষদের মাঝে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, পাবনা শাখার উদ্দোগে সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল ৮ই আগষ্ট-২০২৩ অব্দুল হামিদ রোডে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের শাখাতে কর্মহীন অসহায় মানুষদের মাঝে ১৬ টি সেলাই প্রদান করা হয়। এ সময় ব্যাংকের শাখা ব্যবস্খাপক কল্লোল কুমার দাস সহ ব্যাংকটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

