Homeখেলাধুলাএশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা

অধিনায়ক ঘোষণা করার পর এশিয়া কাপের দল ঘোষণা করতে আর খুব বেশি বিলম্ব করলো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনিতেই এশিয়া কাপের দল ঘোষণার সর্বশেষ তারিখ ছিল আজ। সুতরাং, আজকের মধ্যে যে করেই হোক দল ঘোষণা করতে হতো বিসিবিকে। তবে সেই ঘোষনাটা এসে গেলো আজ সকাল সকাল।

সৌম্য সরকারকে দলে রাখতে আগ্রহী ছিলেন বেশি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অফ ফর্ম সত্ত্বেও নিজেকে প্রমাণ করার জন্য সৌম্যকে বেশ সুযোগ দেয়া হয়েছিলো। খেলানো হয়েছিলো ইমার্জিং এশিয়া কাপেও। এরপর কন্ডিশনিং ক্যাম্পের জন্য প্রাথমিক দলেও সুযোগ দেয়া হয়েছিলো তাকে। শেষ পর্যন্ত নিজেকে আর প্রমাণ করতে পারেননি তিনি।এবারের এশিয়া কাপের দলে চমক রয়েছে একটি। ২২ বছর বয়সী ওপেনার তানজীদ হাসান তামিমকে ডাকা হয়েছে এই দলে। গত মাসে ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটির পুরস্কার পেলেন তানজীদ। বাংলাদেশের মধ্যে তানজীদের রানই ছিল সর্বোচ্চ।

দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান তামিম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments