Homeজাতীয়সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে

বৃষ্টি কিছুটা কমে সোমবার দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আজও তিন বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।রোববার সারাদেশেই বৃষ্টি হয়েছে। সোমবার দেশের আট বিভাগের বৃষ্টি হতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ ছাড়া অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে।রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় বৃষ্টি ছিল। সোমবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘ রয়েছে, তবে বৃষ্টি নেই। মাঝে মাঝে সূযের দেখা মিলছে। তবে ভ্যাপসা গরম রয়েছে।রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়- বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments