Homeজেলা সংবাদবাংলাদেশ ডেন্টাল সোসাইটি পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা

বাংলাদেশ ডেন্টাল সোসাইটি পাবনা জেলা শাখার কমিটি ঘোষণা

এস এম আলম, ২৫ আগস্ট: পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত লতিফ টাওয়ারের কাশমেরি ফুড গার্ডেনে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, পাবনা শাখার কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী পরিচালক ডাঃ মনোয়ার উল আজীজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির জেনারেল সেক্রেটারি ও ঢাকা ডেন্টাল কলেজ এর প্রিন্সিপাল ডাঃ হুমায়ুন কবির বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা ২৫০ বেড জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রফিকুল ইসলাম এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ডাঃ গোলজার হোসেন। আরো বক্তব্য দেন ঢাকা ডেন্টাল কলেজের প্রবীন ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ডাঃ মালেক ভুঁইয়া। সভায় সায়েন্টিফিক সেশনে “ফান্ডামেন্টালস অফ ওরাল সার্জারি” নিয়ে বক্তব্য দেন কী-নোট স্পীকার ডাঃ মৌসুমি ইকবাল। পাবনা জেলার অন্তর্গত সকল উপজেলা থেকে অর্ধশতাধিক ডেন্টাল সার্জন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে ৩৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, পাবনার কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে ডাঃ মনোয়ার উল আজীজ কে প্রেসিডেন্ট ও ডাঃ জুলকারনাইন ফয়েজ কে সেক্রেটারি হিসেবে অধিষ্ঠিত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments