এস এম আলম, ২৬ সেপ্টেম্বর: পদোন্নতি, পদসৃজন, স্কেল আপ-গ্রেডেশন সহ আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পাবনায় সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি, পাবনা জেলা কমিটি। সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনে বক্তব্য দেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতির জেলা কমিটির সভাপতি ড. আব্দুল মজিদ, বিসিএস সাধারন শিক্ষা সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মুরাদ, সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।



