Homeজেলা সংবাদপাবনা ইছামতী নদীতে ময়লা আবর্জনা ও কচুরীপানার মধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া ও ম্যালেরিয়ার...

পাবনা ইছামতী নদীতে ময়লা আবর্জনা ও কচুরীপানার মধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া ও ম্যালেরিয়ার লার্ভা

এস এম আলম, ৯ অক্টোবর: পাবনা ইছামতী নদীতে ময়লা আবর্জনা ও কচুরীপানার মধ্যে ডেঙ্গু, চিকনগুনিয়া ও ম্যালেরিয়ার লার্ভা দেখা গিয়েছে। ফলে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের বাসিন্দাদের জীবন হুমকির মুখে পড়েছে। নদীতে প্রবাহ না থাকায় বিরূপ প্রভাব পড়েছে জেলার পরিবেশ ও জলবায়ুর ওপর। এতে করে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে পাবনা শহর। ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে জেলা শহর ও এর আশপাশের কয়েক লাখ মানুষ। বাড়ছে নানা রোগ। ২০২৩ সালে পাবনায় এ পর্যন্ত ১৭১৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এমতাবস্থায় ইছামতী নদী পরিষ্কার করা একান্ত প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments