Homeজেলা সংবাদপাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

এস এম আলম, ১০ অক্টোবর: মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার” এ প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এ উপলক্ষে দুপুরে স্কয়ার ফার্মার সৌজন্যে পাবনা মানসিক হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাইন্টিফিক সেমিনার। হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওবাইদুল্লাহ ইবনে আলী। বিশেষ অতিথি ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ তাউস,মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সাফিকুল হাসান, সার্জারি বিভাগের অধ্যাপক ড. রায়হানুর রহমান । মুলপ্রবন্ধ পাঠ করেন মানসিক হাসপাতালের মনোরোগ চিকিৎসক ডা. আহসান আজিজ সরকার।সেমিনারে মনরোগ বিশেষজ্ঞরা জানান, অপ্রতুল লোকবল, অবকাঠামো এবং চিকিৎসা সরঞ্জামের সংকটই দেশে মানসিক চিকিৎসার মুল চ্যালেঞ্জ। এর আগে সকালে হাসপাতাল চত্বর থেকে বের হয় এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments