খেলাপি ঋণের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে বিএনএম’র প্রার্থী সংগীত শিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে জেলা রিটার্নিং কর্মকর্তা মু.আসাদুজ্জামান এ ঘোষণা দেন ।রিটার্নিং কর্মকর্তা জানান, তিনি প্রিমিয়ার ব্যাংকসহ কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। যার বিপরীতে ব্যাংক গুলো থেকে ঋণ খেলাপির তথ্য প্রমাণ এসেছে। তবে তিনি ঋণ পরিশোধের প্রয়োজনীয় প্রমাণাদি উপস্থাপন করে আপিল করতে পারবেন।



