Homeখেলাধুলাঅ্যানফিল্ডে রুদ্ধশ্বাস জয় লিভারপুলের, জিতলো চেলসি

অ্যানফিল্ডে রুদ্ধশ্বাস জয় লিভারপুলের, জিতলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে রুদ্ধশ্বাস একটি লড়াই জিতলো লিভারপুল। ফুলহ্যামের মত দল বেশ ভালো পরীক্ষাই নিয়েছিলো তাদের। শেষ পর্যন্ত ফুলহ্যামকে তারা হারালো ৪-৩ গোলের ব্যবধানে। হাড্ডাহাড্ডি ম্যাচ জিতেছে চেলসিও। ৩-২ হারিয়েছে ব্রাইটনকে। তাও স্ট্যামফোর্ড ব্রিজে ৪৫ মিনিটে কোনোর গ্যালাঘার লাল কার্ড দেখার পরও।এই জয়ের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো অলরেডরা। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩১। সমান সংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ম্যানসিটি। ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে রয়েছে ফুলহ্যাম।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফুলহ্যামের বার্নড লেনো আত্মঘাতী গোল করলে ১-০ এগিয়ে যায় লিভারপুল। ফুলহ্যামের হ্যারি উইলসন ২৪ মিনিটে ১-১ সমতায় আনেন।লিভারপুল আবার এগিয়ে যায় ৩৮ মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে। সে গোলও প্রথমার্ধের সংযুক্ত সময়ে শোধ করেন কেনে টেটে। ৮০ মিনিটে ফুলহ্যামকে এগিয়েও দেন ববি ডি করডোভা।তিন পয়েন্ট হাতছাড়া হওয়ার অবস্থা থেকে ৮৭ মিনিটে ৩-৩ করেন ওয়াটারু এনডো এবং এক মিনিট পরেই জয়ের গোল পেয়ে যান ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড।চেলসির হয়ে জোড়া গোল করেন এন‌জো ফার্নান্দেজ ১৭ ও ৬৫ মিনিটে। তার দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। মাঝে ৪৩ মিনিটে ১-২ করেন ব্রাইটনের ফাকিন্দো বুয়ানানোতে। এরপর ২-৩ করেন ইনজুরি সময়ে হোয়াও পেদ্রো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments