এস এম আলম, ৪ ডিসেম্বর: ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনাতে অর্থোপেডিক সার্জারি বিভাগের অধীনে স্পাইন ইউনিট চালু করা হয়েছে। এটি উদ্বোধন করেন সহকারী পরিচালক ডাক্তার মোঃ রফিকুল হাসান। এত উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান অর্থপেডিক বিভাগ ডাক্তার মোঃ জাহিদ হাসান রুমি, স্পাইন বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোঃ আসাদ আল মাসুর আনন, প্রিন্স বিশেষজ্ঞ অর্থপেডিক সার্জন, অত্র হাসপাতালের আর এম ডাক্তার মোঃ মাসুদুর রহমান ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান ও ডাক্তার মোঃ জাহিদুল ইসলাম সহ অন্যান্য অর্থোপেডিক এবং সার্জারি বিভাগের চিকিৎসকবৃন্দ।



