Homeজেলা সংবাদপাবনা জেলায় ৫টি আসনের ৩৭ জনের মনোনয়নপত্রের মধ্যে ৩ জনের বাতিল ও...

পাবনা জেলায় ৫টি আসনের ৩৭ জনের মনোনয়নপত্রের মধ্যে ৩ জনের বাতিল ও ৩৪ জনের বৈধ ঘোষণা

এস এম আলম, ৪ ডিসেম্বর: পাবনা জেলায় ৫টি আসনের ৩৭ জনের মনোনয়নপত্রের মধ্যে ৩ জনের বাতিল ও ৩৪ জনের বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনা-১, ২ ,৩,৪ ও ৫ আসনের মনোনয়নপত্র বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, উপপরিচালক এনএসআই কামরুল হাসান সহ বিভিন্ন ব্যাংক, আয়কর ও সেবামুলক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং এ সকল আসনের প্রার্থীগনণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments