এস এম আলম, ৯ ডিসেম্বর: পাবনায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতা নারীদের পুরষ্কার ও চেক বিতারণ। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, স্থানীয় সরকার উপপরিচালক সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এসময় ৫ জন জয়িতা নারীদের সম্মাননা স্মারক ও ৫৩জন নারীদের মাঝে ১৭লাখ ৫০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

