Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

এস এম আলম, ৯ ডিসেম্বর: ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকালে জাতীয় পতাকা উত্তলন করেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, দুদকের পতাকা উত্তলন করেন জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক খায়রুল হক । পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও শীর্ষক আলোচনা সভা। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জেল সুপার, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ। জেলা দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপপরিচালক খায়রুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা: মনোয়ার উল আজীজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ জেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments