এস এম আলম, ২০ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মতবিনিময় সভা। দুপুরে চেম্বার মিলনায়তনে সংগঠনের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপি।বক্তব্য দেন পাবনা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক এবিএম ফজলুর রহমান, রানা গ্রুপের চেয়ারম্যান পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানা সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির ভাষনে সাংসদ প্রিন্স বলেন, আওয়ামীলীগের নেতৃত্বেই মহান স্বাধীনতা যুদ্ধে অর্জিত বিজয়, উন্নয়ন ও অগ্রগতির ধারা চলমান রাখতে নৌকা প্রতিকের কোন বিকল্প নেই। এ ব্যাপারে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।



