Homeজেলা সংবাদভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দায়িত্ব আমাদের: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতের দায়িত্ব আমাদের: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

এস এম আলম, ২২ ডিসেম্বর: নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ভোট নিয়ে মানুষের অনীহা দূর করে তাদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব আমাদের। ভোটারদের আস্বস্ত করতে চাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ হুমকি দিলে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী পাবনার ৫টি আসনের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন কমিশন চাই এবারের নির্বাচন একটা অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ণ অংশগ্রহণমুলক নির্বাচন। সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। প্রার্থীদের সেই বার্তাই দেয়া হচ্ছে। যাতে তারা ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে নিয়ে আসেন। ভোট নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। আমরা কথায় নই, কাজে বিশ্বাসী। তিনি বলেন, গণমাধ্যমের কাউকে যদি কেউ ভয়ভীতি দেখায়, সামগ্রী কেড়ে নেয় বা ক্ষতি করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেলোয়ার হোসেন, রাজশাহী বিভাগীয় উপ মহা পুলিশ কমিশনার আনিসুর রহমান, পাবনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন নির্বাচন কমিশনার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments